লোড হচ্ছে...
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য সাহসের সাথে ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছিলেন তাহসিফ। তিনি এ দৃশ্য ধারণ না করলে শেখ হাসিনা কিভাবে দেশ ছেড়েছিলেন, তা অজানা ও রহস্যঘেরা থেকে যেত।’
১৩ দিন আগে

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৪ দিন আগে

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৫ দিন আগে

এর আগে গতকাল শনিবার আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস।
১৭ দিন আগে

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
১৮ দিন আগে

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কাছে তাহসিফের মৃত্যুর ঘটনাটি কষ্টকর উল্লেখ করে আবু নওরোজ খুরশিদ আলম বলেন, ‘আমরা আশা করি, খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদঘাটন করবেন এবং তদনুযায়ী বন্দোবস্ত গ্রহণ করবেন। দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সব সদস্য আশা করছে অতি সত্বর সত্য উদঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
১৮ দিন আগে

নৌ-পুলিশের তুরাগ ফাঁড়ির ডিইউটি অফিসার এএসআই মোস্তাফিজ বলেন, ‘উত্তরখান থানায় তার বাবার করা হত্যা মামলায় দীপকে গ্রেফতার করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন করবো।’
১৮ দিন আগে

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানান, ‘দীপকে হেফাজতে নেয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেগুলো প্রকাশ করা হচ্ছে না।
১৯ দিন আগে

কে এম এনায়েতুল করিম বলেন, ‘আমরা পারিবারিকভাবে এখনো কোনো ধরনের মামলা করার সিদ্ধান্ত নিইনি। মামলা করব কি না, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি। আজ আমাদের নানা ব্যস্ততা আছে। হয়তো আজ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব না। তবে আমরা চাই, থানায় গিয়ে দুই কলম কী লিখলাম বা না লিখলাম, সেটির ওপর সরকার গুরুত্ব না দিয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিক।’
১৯ দিন আগে

পিবিআই সূত্র জানায়, ঘটনার দিন রাতে তাহসিফ ও তার বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপ একসাথে ছিলেন। সেদিন রাতে তারা কোন কোন এলাকায় গিয়েছিলেন এবং কোথায় অবস্থান করেছিলেন, সে-সংক্রান্ত তথ্য জানতে দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে নেয়া হয়েছে। বর্তমানে দ্বীপের দেয়া তথ্যের সত্যতা ও ধারাবাহিকতা যাচাই-বাছাই করা হচ্ছে।
১৯ দিন আগে

পোস্টে পৃথক আরেকটি ঘটনার উল্লেখ করে সায়ের বলেন, ‘পৃথক এক ঘটনায়, কাছাকাছি সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক থাকার অভিযোগে স্কোয়াড্রন লিডার পদমর্যাদার একজন কর্মকর্তাকে আটক করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।’
২০ দিন আগে

প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সব বিষয় জেনে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
২০ দিন আগে

এইকসাথে ওই বিবৃতিতে তিনি নিহত তাহসিফ সাউরির রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
২০ দিন আগে

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম আত্মহত্যার সম্ভাবনা দৃঢ়ভাবে নাকচ করেন। তিনি বলেন, ‘ও সারাদিন ওর মায়ের সাথে ছিল, শপিং করেছে, ভেরি হ্যাপি মোডে ছিল। সে ছিল দেশের একজন সম্পদ, একজন দক্ষ পাইলট। এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না।’
২০ দিন আগে

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের খালাতো ভাই জহির হাসান উদ্ধার করা লাশটি শনাক্ত করেন। লাশের মাথার চুল কালো এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক ও মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তার ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো অবস্থায় ছিল। সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা হাতের মুষ্টি খোলা পেয়েছেন।
২০ দিন আগে


